MathJax Mathematica কম্পিউটার স্ক্রিনে গণিতের সব জটিল হিসাব মিটে যাবে নিমিষেই - E Study Club Mathematica কম্পিউটার স্ক্রিনে গণিতের সব জটিল হিসাব মিটে যাবে নিমিষেই

Recents in Beach

header ads

Mathematica কম্পিউটার স্ক্রিনে গণিতের সব জটিল হিসাব মিটে যাবে নিমিষেই

 খুব ছোটবেলায় যখন ক্লাস ওয়ান, টু কিংবা থ্রিতে পড়তাম তখন ক্যালকুলেটর নামক যন্ত্রটি আমাদের কাছে ছিল যাদুর বাক্সের মত। যেসব বড় বড় যোগ, বিয়োগ, গুন কিংবা ভাগ অংক করে পরীক্ষার খাতায় ৫ নম্বর তুলতে আমাদের হাঁপিয়ে যেতে হত সেখানে ক্যালকুলেটর নামক যাদুর বাক্স দিয়ে সেই অংকটি করে ফেলা যেত চোখের পলকে। আমরা সবাই এক রকম নিশ্চিত ছিলাম যে ঐ সময় পরীক্ষার হলে আমাদের হাতে ক্যালকুলেটর ধরিয়ে দিলে পরীক্ষায় ১০০ পাওয়া কোন ব্যপারই ছিল না। কিন্তু দুঃখের বিষয় হল, ক্যালকুলেটর নামক যাদুর বাক্সটি প্রাথমিক স্তরের ছাত্র-ছাত্রীদের জন্য নয়। হাই স্কুলে যাওয়ার একটি পর্যায়ে যখন আমাদের হাতে ক্যালকুলেটর দেয়া হল তখন আর ক্যালকুটর হাতে পেলেই অংক পরীক্ষায় ১০০ তে ১০০ পাওয়ার সময় বাকি ছিল না। ধীরে ধীরে গণিতটা কেমন যেন পরিবর্তিত হয়ে যেতে লাগল। ধীরে ধীরে বিভিন্ন নামের যত্তসব উটকো ঝামেলা যুক্ত হতে লাগল গণিতের সাথে। নতুন করে এল ত্রিকোণমিতি, ক্যালকুলাস, স্থানাঙ্ক জ্যামিতি, ভেক্টর আরও কত কি!!! এগুলোর কোনটার সমাধানই আর শুধুমাত্র ক্যালকুলেটর ব্যবহার করে করা সম্ভব ছিল না। কাজেই এক নিমিষে সব অংক করে ফেলার মত যাদুর বাক্সের স্বপ্ন দেখার কথাও ধীরে ধীরে ভুলে যেতে থাকলাম আমরা। এভাবেই অনেক দিন চলে গেল। 

মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকের গন্ডি পেরিয়ে যখন আমি স্নাতক স্তরের ছাত্র তখনই অসাধারন এক যাদুর বাক্সের সন্ধান পেলাম আমরা। গণিতের ছাত্র হওয়ার কারনে  ততদিনে অবশ্য আমাদের গণিতের ধরনেরও অনেক পরিবর্তন হয়েছে। ত্রিকোণমিতি আর ক্যালকুলাস কিংবা স্থানাঙ্ক জ্যামিতির গন্ডি পার করে আমরা প্রবেশ করেছি Laplace Transform, Fourier series আর Differential geometry এর জগতে। আর এইসব উচ্চতর স্তরের বড় বড় ম্যাথগুলোই চোখের পলকে সমাধান করে দিচ্ছিল Mathematica   নামক নতুন এই যাদুর বাক্সটি। সত্যি বলতে, আমার দেখা অসাধারন একটি সফটওয়ার এটি। শুধু ম্যাথের সমাধানই নয় বরং সব বড় বড় Equation এর 2D এবং 3D গ্রাফগুলো খুব সুন্দরভাবে এবং সুন্দর লে আউটে আমাদের সামনে উপস্থাপন করে এই Mathematica. একদম সিম্পল দুই চলকের সমীকরন থেকে শুরু করে  Differential geometry এর বড় বড় Equation এর বড় বড় সব গ্রাফগুলো কম্পিউটারের স্ক্রিনে দেখে সত্যিই অনেক বেশি অবাক হচ্ছিলাম আমরা। কিন্তু আমাদের অবাক হওয়ার তখনও বাকি ছিল। কারণ, একটি ফাংশনের Laplace Transform ও এত সহজে বের হয়ে যাবে তা কোনদিনও ভাবি নি আমরা। সত্যিই অসাধারণ এক যাদুর বাক্স ছিল এই Mathematica.

Mathematica আসলে কাদের জন্য? 

আমরা যারা Mathematics এ অনার্স করেছি তাদের পাঠ্যসূচিতে Practical অংশে যে কয়টি সফটওয়ারের কাজ শেখানো হয়েছে Mathematica তার মধ্যে অন্যতম। আমি বিভিন্ন সাবজেক্টের সিলেবাস ঘাটাঘাটি করে দেখেছি যে, Mathematics, Physics , যেকোন ইঞ্জিনিয়ারিং কিংবা এ জাতীয় যেকোন সাবজেক্টের উচ্চতর কোন গবেষনার জন্য অনেক বেশি প্রয়োজনীয় একটি সফটওয়ার এই Mathematica. যারা কম্পিউটার প্রোগ্রামিং নিয়ে অনেক দূর এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখেন তাদেরও হয়ত জীবনের একটি পর্যায়ে গিয়ে Mathematica ব্যবহার করতে হবে। আর যারা Machine learning মিয়ে কাজ করার স্বপ্ন দেখেন তাদের জন্যও গবেষনার কাজে সহযোগিতা নিতে হবে Mathematica থেকে। 
প্রশ্ন হল, যে কেউ চাইলেই কি ক্যালকুলেটরের মত করে Mathematica ব্যবহার করতে পারবে?? উত্তর হল, হ্যাঁ, ব্যবহার করতে পারবে কিন্তু এতে সে খুব একটা লাভবান হতে পারবে না। কারন, যে ধরনের অ্যাাডভান্সড লেভেলের ম্যাথ সলভ করার জন্য সফটওয়ারটি ব্যবহার করা হয় সেসব ম্যাথ সম্পর্কে ধারনা না নিয়ে Mathematica ব্যবহার করা শুরু করলে এর আসল সৌন্দর্যের কিছুই সে উপলব্ধি করতে পারবে না। 
আসলে Mathematica ব্যবহার করতে হলে এর ভাষা সম্পর্কে জানতে হবে। এর অর্থ কিন্তু এই নয় যে  Mathematica এলিয়েনদের ভাষায় কথা বলে। আসলে সফটওয়ারটিতে Mathematical problem গুলো ইনপুট দেয়ার জন্য এর ইনপুট ম্যাথড সম্পর্কে একটু ধারনা নিয়ে নিতে হবে। এটাকে প্রোগ্রামিং বলা যায় কিন্তু এই প্রোগ্রামিং শিখতে সর্বোচ্চ ২০ মিনিট সময় দরকার। তাই গণিতপ্রেমী হয়ে থাকলে আপনিও ভালবেসে কাছে নিতে পারেন Mathematica কে।

কিভাবে পাবেন?

Mathematica একটি পেইড সফটওয়ার। এটিকে কিনতে হলে আপনার ৩৫৪ ডলার ব্যয় করতে হবে। তবে তাদের ওয়েবসাইটে একটি ফ্রি এ্যাকাউন্ট করে আপনি বিনামূল্যেই তাদের অনলাইন ওয়ার্কস্পেস ব্যবহার করতে পারবেন। তাদের ওয়েবসাইট ঘুরে আসতে পারেন এখান থেকে। এখান থেকেও আপনি সফটওয়ারের প্রায় সব কাজই করতে পারবেন। তবে, কাজের সময় ফুলটাইম নেট থাকতে হবে।
আমার কাছে অবশ্য সফটওয়ারটি আছে। কারো খুব বেশি প্রয়োজন হলে আমাদের সাইটের কন্টাক্ট পেইজ থেকে আমার সাথে যোগাযোগ করলে একদম বিনামূল্যেই আমি সফটওয়ারটি প্রদানের ব্যবস্থা করব। তবে, বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া সফটওয়ারটি পাবলিক প্লেসে সবার জন্য উন্মুক্ত করে দিতে চাচ্ছি না বলে এখানে ডাউনলোড লিঙ্ক দিলাম না। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ