ইসলামী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী সাইফুল্লাহ আবিদের হাত ধরে ২০২১ সালের মাঝামাঝি সময়ে শুরু হয়েছিল E Study Club নামক ব্যতিক্রমী এক অনলাইন কোচিং। জুম এবং গুগল মিট ব্যবহার করে সম্পুর্ন ভিন্ন উপায়ে শিক্ষার্থীদের সাথে ফেস টু ফেস কানেকটেড থেকে ক্লাস নেয়ার এ সিস্টেম ব্যপক সাড়া ফেলতে সক্ষম হয় শিক্ষার্থী এবং অভিভাবকদের মাঝে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং জব প্রিপারেশন ম্যাথ- এই তিন ক্যাটাগরিতে শিক্ষার্থীদের ভর্তি শুরু হয়। করোনা ভাইরাসের কারনে যখন দেশের শিক্ষা ব্যবস্থায় এক রকম স্থবির অবস্থা বিরাজ করছিল তখন E Study Club যেন সচেতন শিক্ষার্থীদের জন্য একটি আস্থার জায়গা হয়ে দাড়িয়েছিল। কিন্তু, অনলাইনভিত্তিক শিক্ষা কার্যক্রমে তেমন তৃপ্তি পাচ্ছিলেন না E Study Club এর পরিচালক জনাব সাইফুল্লাহ আবিদ। অন্যদিকে নিজ জেলা মাদারীপুর নিয়ে বারবারই স্বপ্ন দেখতেন তিনি। সেই স্বপ্ন থেকেই প্রাথমিকভাবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী এক প্রাইভেট প্রতিষ্ঠান খোলার উদ্যোগ নেন তিনি। সকল বাধা বিপত্তি পেরিয়ে এ বছর মার্চের মাঝামাঝি প্রচারনা শুরু করেন সাইফুল্লাহ আবিদ নিজেই। 'গল্পে গল্পে বিজ্ঞান শিক্ষা' শিরোনামে মাধ্যমিক স্তরের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য চালু করা হয় প্রিমিয়াম ব্যাচ। শুরু মাদারীপুরবাসী শিক্ষার্থীদের জন্য স্বপ্নের এক প্রতিষ্ঠানের যাত্রা।
এক বিশেষ সাক্ষাৎকারে সাইফুল্লাহ আবিদ জানান, "বিজ্ঞানের বিষয়গুলো সম্পর্কে ছোটবেলা থেকেই শিক্ষার্থীদের মনের মধ্যে এক রকম ভীতি কাজ করে। আর গণিতের নাম শুনলেই তারা আতকে ওঠে। এর অন্যতম কারন, সঠিক উপায়ে শিক্ষা না দেয়া। এছাড়া গণিত এবং বিজ্ঞানের বিষয়গুলো শিক্ষার্থীদের কাছে গল্পের মত সহজভাবে উপস্থাপন করতে না পারা আমাদের শিক্ষক সমাজের সবচেয়ে বড় ব্যররথতা।"
'ছাত্র নয়; শিক্ষার্থী হও। কারন। ছাত্রজীবন শেষ হলেও শিক্ষাজীবন কখনই শেষ হয় না' স্লোগান নিয়ে এগিয়ে চলে E Study Club মাদারীপুরের শিক্ষার্থীদের মধ্যে আলোড়ন তুলতে পারবে বলে আশা করছেন E Study Club সংশ্লিষ্ঠরা।


0 মন্তব্যসমূহ