আমরা কিন্তু খুব দ্রুতই প্রোগ্রামিং এর মূল বিষয়ের দিকে এগিয়ে যাচ্ছি। আগামী পোষ্টেই আমরা হয়ত একটা প্রোগ্রাম রান করে দেখন এবং সি এর গঠন সম্পর্কে জানব। কিন্তু তার আগে আরেকটি কাজ আছে। আসলে আমরা সি প্রোগ্রামটা কিভাবে রান করাব? কম্পাইলার আর ইন্টারপ্রেটারকেই বা পাব কোথায়? প্রোগ্রামটা লিখব কোথায়? Microsoft Word এ না কি অন্য কোথাও? না কি সাদা কাগজে? এরকম হাজারটা প্রশ্ন আমাদের মাথায় ঘুরপাক খাচ্ছে। এসব প্রশ্ন আসাই স্বাভাবিক। আসলে, বিষয়টা এরকম কিছুই না। পুরো বিষয়গুলোই নিয়ন্ত্রিত হবে সফটওয়ারের মাধ্যমে। ঐ সফটওয়ারের মধ্যেই আমরা প্রোগ্রাম লিখব এবং সফটওয়ারের ভেতরের কম্পাইলারই প্রোগ্রামটিকে মেশিন লযাঙ্গুয়েজে কনভার্ট করে কম্পিউটারকে বুঝিয়ে দেবে। কম্পিউটারও সাথে সাথে আমাদের প্রমাণ দেবে যে সে বুঝেছে। সি প্রোগ্রাম রান করানোর মত অনেক সফটওয়ার আছে। কিন্তু আমরা প্রোগ্রাম প্রাকটিস করার জন্য কোডব্লকস নামক সফটওয়ারটি ব্যবহার করব। তবে, কোডব্লকস কিন্তু শুধু সি প্রোগ্রামিং এর সফটওয়ার নয়। C Programming ছাড়াও R programming, Fortran 90/95 সহ বেশ কিঙ্গু ল্যাঙ্গুয়েজের প্রোগ্রাম এই সফটওয়ারটির মাধ্যমে রান করানো যায়। তবে, প্রোগ্রাম রান করানোর জন্য Compiler আলাদাভাবে কম্পিউটারে ইনস্টল করে নিতে হয়। আজ আমরা এ জিনিসটাই শিখব।
প্রথমে Code blocks এর নিজস্ব সাইট থেকে Code blocks ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে। ওয়েবসাইটে যেতে এখানে ক্লিক করুন। প্রসঙ্গত, Code blocks একটি ওপেন সোর্স সফটওয়ার অর্থাৎ এটি ব্যবহার করার জন্য আপনার কোন ডলার খরচ করতে হবে না।
এরপর বাকি থাকে Compiler ইন্সটলের পালা। Compiler ও আপনারা Code Blocks এর সাইটেই পেয়ে যাবেন। তারপরও কাস্টম লিঙ্কটি আমি দিয়ে দিচ্ছি। এখানে ক্লিক করলে আপনা পেইজের ডানদিকে Compiler এর একটি সুবিশাল লিস্ট দেখতে পাবেন। সেখান থেকে (খুব সম্ভবত লিস্টের প্রথমেই থাকবে) GNU GCC Compiler টি ডাউনলোড করে ইন্সটল করে নিন এবং আপনার পিসি একবার রিস্টার্ট দিন।
আপনার কাজ শেষ। এবার আপনি প্রোগ্রাম লিখে রান করানোর জন্য প্রস্তুত। আগামী পোষ্টে আমরা একটা Simple C program লিখব। আমরা একটা প্রোগ্রাম লিখব যেটা কনপিউটারকে নির্দেশ করবে নির্দিষ্ট একটি শব্দ প্রিন্ট করে দেখানোর জন্য। এবং Compiler অনুবাদ করে আমাদের কথাগুলো কম্পিউটারকে বুঝিয়ে দেয়ার সঙ্গে সঙ্গে কম্পিউটার আমাদের অর্ডার পালন করবে।


0 মন্তব্যসমূহ